প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলবর্তী ওডেসা অঞ্চল এবং রাজধানী কিয়েভে রাশিয়ার পৃথক হামলায় দুইজন নিহত হয়েছেন এবং এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে (২৪ নভেম্বর) এই হামলাগুলো চালানো হয়, যার ফলে আবাসিক ও শিল্প ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে একটি বার্তায় জানিয়েছেন, ওডেসা অঞ্চলে রুশ হামলায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং এক শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন। এই হামলায় বেশ কিছু গাড়ি, ব্যক্তিগত বাড়িঘর এবং শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই রাতে, ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের কেন্দ্রীয় এলাকার একটি ১৬ তলা অ্যাপার্টমেন্ট ভবনের নিচের দুটি তলায় আগুন ধরে যায়। এ ঘটনায় ভবনের দুই বাসিন্দা আহত হন এবং তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশই বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকেই কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর হামলা প্রায় নিয়মিত হয়ে উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন