প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ এই ঘটনায় সেলিম বেপারী ওরফে এস এম সেলিম (৪৬) নামে একজন ব্যক্তিকে আটক করেছে।
রোববার (২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া থানা পুলিশের একটি দল কলারগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেলিম বেপারীর বসতঘরে তল্লাশি চালানো হয় এবং সেখানে একটি স্যুটকেসের ওপর বইপুস্তকের নিচে লুকানো অবস্থায় উদ্ধার হয় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন। পরে ঘটনাস্থল থেকেই সেলিম বেপারীকে আটক করা হয়।
আটক সেলিম বেপারী ওরফে এস এম সেলিম নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও গ্রামের মৃত রোস্তম আলী বেপারীর ছেলে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম বেপারীর বসতঘর থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট এবং একটি মোবাইল ফোন। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিষয়টির বিস্তারিত তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন