প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশগ্রহণ করার পর আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং অভিনেতার আত্মীয় জেইন মেরি। শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে তারা অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।
আটকের পর তাদের একটি পুলিশ ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন তিনজন। লেখা অভিযোগ করেন, মুক্তির পর বাড়ি ফেরার জন্য ক্যাব পেতে তারা সমস্যায় পড়েন। পুলিশ চালকদের ভয় দেখানোর অভিযোগও করেন তিনি।
জেইন মেরি জানান, তাদের আটক করার কারণ জানতে চাইলে পুলিশ কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে, ইমরান জানান, পুলিশ ভ্যানে কয়েক ঘণ্টা ঘোরানোর পরও তাদের আটক হওয়ার কারণ জানানো হয়নি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। তবে মুম্বাই পুলিশের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েতের জন্য অনুমতি নেওয়া হয়নি। সিজেপি কর্মীরা জানান, তারা ই-মেইলে অনুমতি চেয়েছিলেন কিন্তু কোনো জবাব পাননি।
সূত্র: এনডিটিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন