প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের কমলনগরের পল্লী বিদ্যুতের খুঁটির পাশে জমা পানিতে মো. নাইম (১৫) নামে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের দাবির ভিত্তিতে জানা যায়, খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে নাইমের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ি এলাকা থেকে স্থানীয়রা নাইমের মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি বেশ হৃদয়বিদারক। এর আগে সোমবার (১৭ আগস্ট) রাতে কর্মস্থল থেকে নাইম বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয়রা।
নিহত নাইম চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ির মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলের কর্মচারী ছিল। স্থানীয়রা জানিয়েছেন, কর্মস্থল থেকে খাবার হোটেল থেকে রাতে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নাইম। কিন্তু সে বাড়িতে আর ফেরেনি। সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুতায়িত হয়ে নাইমের মৃত্যু হয়েছে। এছাড়াও ওই তারের নিচে পানিতে থাকা ব্যাঙও মারা গেছে বলে জানান তারা।
কমলনগর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রাশেদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে আমাদের প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি জানান, স্বাভাবিকভাবে এ ধরনের ঘটনা ঘটলে বৈদ্যুতিক ট্রান্সফরমারে সমস্যা হয় এবং বিদ্যুৎ চলে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ধারণা করা হচ্ছে, কোথাও গাছের ডাল তারের ওপর পড়ে সমস্যাটি হয়েছে। বিষয়টি জানার জন্য প্রকৌশলীদের পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, ঘটনাটি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন