প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণা, ৩ অক্টোবর, ২০২৬ : জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে ‘মাল্টিমিডিয়া, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে আজ শনিবার সকাল ৯ টা থেকে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এই কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ব্যবহার, মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের কৌশল এবং ভুয়া খবর বা গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন