প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার পৌঁছেছে ৯৭.৯৭ শতাংশে।
এই তথ্য জানা যায় সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল থেকে।
স্কুলটি থেকে এবারে মোট ২ হাজার ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ হাজার ৭৩ জন শিক্ষার্থী পাস করেছেন, এবং ফেল করেছেন ৪৩ জন।
প্রতিষ্ঠানটিতে এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী।
এছাড়াও, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ১১ বোর্ডে গড় পাসের হার হচ্ছে ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। উল্লেখযোগ্য যে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন