প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আজ (১৫ জুন) তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে। কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে হারানোর পর এবারের আসরে স্পেন অন্যতম ফেবারিট হতে যাচ্ছে। দলে লামিনে ইয়ামাল, পেদ্রি, রদ্রির মতো তারকা থাকায় লা রোহারা ২০১০ সালের পর আবারও শিরোপা জেতার স্বপ্ন দেখছে। গ্রুপ 'এইচ'–এ স্পেন তাদের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ কেপ ভার্ডেকে পেতে চলেছে।
সোমবার (১৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন এবং কেপ ভার্ডের প্রথম ম্যাচে স্পেনের একাদশে লামিনে ইয়ামাল সুযোগ পাচ্ছে না। যদিও সে চোট থেকে সেরে উঠেছে, তবুও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে ইয়ামালকে বেঞ্চে রেখেই কৌশল সাজিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৪-৩-৩ ফর্মেশন অনুযায়ী কোচ দে লা ফুয়েন্তে গোলপোস্টের নিচে আবারও অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সিমনের ওপর বিশ্বাস রেখেছেন। দুই সেন্টারব্যাক হিসেবে বার্সেলোনার পাও কুবার্সি এবং বিলবাওয়ের আয়েমারিক লাপোর্টেকে নির্বাচিত করা হয়েছে। তাদের দুই পাশের ফুলব্যাক হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদের মার্কোস ইয়োরেন্তে এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া মার্ক কুকুরেয়া খেলবেন।
মধ্যমাঠে তিনজন খেলোয়াড়ের মধ্যে অবধারিতভাবে ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি রয়েছেন। তার সঙ্গী হিসেবে থাকবেন বার্সার পেদ্রি এবং পিএসজির ফাবিয়ান রুইজ।
ফরোয়ার্ড লাইনে চমক তুলে দিয়েছেন দে লা ফুয়েন্তে। বার্সার মিডফিল্ডার গাভি পেয়েছেন ৯ নম্বর জার্সি। তার সঙ্গী হিসেবে ক্লাব সতীর্থ ফেরান তরেস এবং রিয়াল সোসিয়েদাদের মিকেল ওয়ারসাবাল হিসেবে থাকবেন।
ইয়ামালের মতো নিকো উইলিয়ামসও আজ একাদশে নেই। তবে বদলি হিসেবে তাদের দুজনেরই আজ বিশ্বকাপ অভিষেক হতে পারে।
স্পেনের একাদশ:
গোলরক্ষক: উনাই সিমন (২৩);
ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে (৫), পাউ কুবার্সি (২২), আয়েমারিক লাপোর্তে (১৪), মার্ক কুকুরেয়া (২৪);
মিডফিল্ডার: রদ্রিগো হার্নান্দেজ (১৬/অধিনায়ক), ফাবিয়ান রুইজ (৮), পেদ্রি (২০);
ফরোয়ার্ড: ফেরান তরেস (৭), গাভি (৯) এবং মিকেল ওয়ারসাবাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন