প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।
মঙ্গলবার, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসাইন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগের পর সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর ফলে শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। মঙ্গলবার শুনানি শেষে আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন