ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুইজন গ্রেফতার


শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুইজন গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ (গাঁজা) দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) এবং অপরজন মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তাদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ, দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ডিএনসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা আব্দুল রহমান ও মোহাম্মদ ইকবাল আনসারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ট্রলিতে কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ এম


শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ নানা কারণে দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় যে সব দোকানপাট বন্ধ, তাহলে সবকিছু বিফলে যাবে।

 

সুতরাং, শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা প্রয়োজন।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।

 

বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ এম


নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করার পরিকল্পনা করছেন।

এই তথ্যটি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকের সময় জানানো হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মাধ্যমে।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা তুলে ধরেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে উভয়পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরো উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বা আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ এম


ঢাকায় হালকা বৃষ্টির পূর্বা আভাস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আজ আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। একইসাথে, হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও বিদ্যমান। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে। আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এই সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে অসুস্থ হয়ে পড়েন প্রীতি, শেষে অভিনেত্রীর মন ভাল করলেন প্রতিবেশী, কী ভাবে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ এম


প্যারিসে অসুস্থ হয়ে পড়েন প্রীতি, শেষে অভিনেত্রীর  মন ভাল করলেন প্রতিবেশী, কী ভাবে?

প্যারিসে গিয়ে প্রীতি জ়িন্টা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। সমাজমাধ্যমে তিনি সেই পরিস্থিতির একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খাবারের বাক্স খুলে তিনি মুখে আনন্দের হাসি নিয়ে ‘কঢ়ী-চাওয়াল’ দেখছেন।

অভিনেত্রী জ্বরে আক্রান্ত হয়েছিলেন প্যারিসে। ঠিক সেই সময়, এক প্রতিবেশী অপ্রত্যাশিতভাবে তাঁর দিনটি সুন্দর করে তুললেন। বন্ধুর মাধ্যমে প্রীতির অসুস্থতার খবর জানার পর, প্রতিবেশীটি বিশেষ একটি দোকান থেকে অভিনেত্রীর প্রিয় খাবার পাঠিয়ে দেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা সেই মুহূর্তের ভিডিয়োতে প্রীতি খাবারের বাক্স খুলে আনন্দিত মুখে ‘কঢ়ী-চাওয়াল’ দেখছেন। তিনি সেই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। প্রীতি লিখেছেন, প্যারিসে বসবাসকারী এই ‘মিষ্টি ও দয়ালু’ পরিবারের এই ছোট্ট উদ্যোগ তাঁর মনকে ভাল করে দিয়েছে। তিনি এই উষ্ণতার কথা চিরকাল মনে রাখবেন।

‘কঢ়ী-চাওয়াল’ দেখে প্রীতির আনন্দের 

তিনি বলেছেন, পঞ্জাবি আতিথেয়তার যে বিশেষ সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই প্রমাণ। যে দোকানের খাবার তাঁকে পাঠানো হয়েছে, প্যারিসে গেলে সেই দোকানের খাবার চেখে দেখারও পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি প্রীতি বড়পর্দায় ফিরেছেন। ‘বঁটওয়ারা ১৯৪৭’-এ সনি দেওলের বিপরীতে তাঁকে দেখা গেছে। ছবিটি মুক্তি পেয়েছে ১৪ অগস্ট।

প্রায় আট বছর পর আবার বড়পর্দায় ফিরে আসা প্রীতি প্রথম দিকে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। পরিচালক রাজকুমার সন্তোষী প্রথম দিনেই তাঁকে ছবির অন্যতম কঠিন দৃশ্য করতে দিয়েছিলেন। সেই সময়ে প্রীতি সনীর দিকে তাকিয়ে ছিলেন, কী করবেন বুঝতে পারছিলেন না।

তবে সহ-অভিনেতা সনি তাঁকে যথেষ্ট স্বস্তি দিয়েছেন। প্রীতির কথায়, সনি অত্যন্ত উদার, ভাল মনের এবং ভদ্র মানুষ। দৃশ্যের পুনরাবৃত্তি করতে তিনি স্বচ্ছন্দ ছিলেন এবং প্রীতিকে বলেছিলেন, “চিন্তা কোরো না।”

একসময় হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় এবং মোটা পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন প্রীতি। বিয়ের পর নিয়মিত অভিনয় থেকে তিনি অনেকটাই সরে যান। ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’-এর পর দীর্ঘ সময় তাঁকে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%