প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তারা তিনজনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় আবিষ্কার করে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৩৯ বছর বয়সি চ্যাড হিকম্যান, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করা হয়। তল্লাশির সময় একটি কাছের বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ পরে হুইটলক লেকের কাছের একটি বনাঞ্চলের পাশে হিকম্যানের গাড়ির সন্ধান পায়। সেখানে হিকম্যান এবং আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও চ্যালেঞ্জিং।’
নিহতদের পরিচয় এখনও পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন