০২:৫৬ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মাকে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টার সময় উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ মায়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মতিফুল বেগম, যিনি রামকান্তপুর গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল নাহিয়ান গ্রেপ্তার, ১৭ রড ও পেট্রল উদ্ধার
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলী (২০), তার সহযোগী একই গ্রামের ময়েন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।
উল্লাপাড়া মডেল থানার এসআই সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদকাসক্ত ছেলে ও এক স্বর্ণকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরও জানান, ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমই
আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট ও চিকিৎসা প্রয়োজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন