প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে। ভ্রাম্যমান আদালত ৪টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা এবং দুই ফার্মেসী মালিককে ২৬ হাজার টাকা মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে।
এ বিষয়ে সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের ৪টি ক্লিনিক এবং দুই ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
অভিযানে ধরা পড়েছে যে, ওটি রুম এবং ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। এ ছাড়াও হালনাগাদ লাইসেন্স না থাকা, ডিউটি ডাক্তার না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' অনুযায়ী নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিকে ১০ হাজার, ইসলামিয়া হাসপাতালে ৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার, সেবা হসপিটালে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল মাহমুদ। এছাড়া সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।
উপজাতীয় কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানিয়েছেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন