প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা গ্রামের বাসিন্দা আবেদ আলী টুনি সকাল থেকে জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদ আলী টুনির উপস্থিতি লক্ষ্য করে শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন মানবিকতার দৃষ্টিকোণ থেকে তাঁর পোশাক ও সার্বিক অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে তাঁর প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেন।
এরপর জেলা প্রশাসকের নির্দেশে আবেদ আলী টুনিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তাঁর জন্য প্রয়োজনীয় নতুন পোশাক কেনার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে শেরপুর জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, "মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার সুন্দরতম প্রকাশ।" তিনি আরও জানান, ভবিষ্যতে এই অসচ্ছল ও দরিদ্র মানুষটির পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন