প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ি সদর উপজেলায় ডাকসু ভিপি সাদিক কায়েমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে পৈতৃক বাসভবন পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের এমপি। এই দুইজন এমপি হলেন, খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি শাহজাহান চৌধুরী। তারা গতকাল রোববার রাত সাড়ে ৯টায় সাদিক কায়েমের বাসভবনে উপস্থিত হন।
এ সময়, তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান।
দুই সংসদ সদস্য পরিদর্শনকালে এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার নিন্দা জানান। তাদের বক্তব্য ছিল, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও মন্তব্য করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন