প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিউনিসিয়ার রাজধানী তিউনিস এবং দক্ষিণাঞ্চলীয় শহর জেবিনিয়ানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, পুলিশি হেফাজতে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ার কারণে দুই ব্যক্তির মৃত্যুর পর এই অস্থিরতা ছড়িয়ে পড়ে।
রাজধানীর উপকন্ঠ ইততাদামেন এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে, টায়ারে আগুন ধরিয়ে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক গিলে ফেলার পর ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
জেবিনিয়ানায় নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় এক ব্যক্তির মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। একই সময়ে, স্ফাক্স শহরে এক ছাত্রীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের দেরি হওয়ায় তার মৃত্যুর অভিযোগ তুলে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে আসে।
বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেয় এবং টায়ার পোড়ায়, পুলিশ তাদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি জনসেবার অবনতি এই বিক্ষোভগুলোর পেছনে কারণ হিসেবে কাজ করছে, যা তিউনিসিয়ায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করেছে। এর আগে, শনিবার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে গণতন্ত্র ক্ষুণ্ন এবং অর্থনীতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে রাজধানীতে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন