প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পারকিনসন্স রোগের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই এবং এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কানাডীয়-মার্কিন অভিনেতা মাইকেল জে ফক্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী এই অভিনেতাকে এই সম্মাননা প্রদান করা হয়।
টেলিভিশন একাডেমি জানায়, পারকিনসন্স রোগের গবেষণায় তার রূপান্তরমূলক অবদান এবং জনসচেতনতা বৃদ্ধির কাজে ফক্সকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
মঞ্চে আসার আগে একটি ভিডিওর মাধ্যমে ফক্সের অভিনয় জীবন এবং পারকিনসন্স রোগের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। হুইলচেয়ারে করে মঞ্চে আসার পর দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। পুরস্কার গ্রহণের সময় মাইকেল জে ফক্স আবেগী কণ্ঠে তার শৈশব এবং প্রয়াত কমেডিয়ান বব হোপের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা উল্লেখ করেন।
তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি এর জন্য কৃতজ্ঞ। আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তাতে আমি গর্বিত।’
রোগ লুকানোর পরিবর্তে সচেতনতার প্রতীক হয়ে ওঠা
মাত্র ২৯ বছর বয়সে ১৯৯১ সালে ‘ডক হলিউড’ সিনেমার কাজ করার সময় প্রথমবারের মতো পারকিনসন্স রোগের লক্ষণ দেখা দেয় তার শরীরে। তবে ৭ বছর পর, ১৯৯৮ সালে, তিনি জনসমক্ষে প্রথমবারের মতো এই রোগের কথা জানান।
শুরুর দিকে বিষয়টি গোপন রাখলেও পরে তিনি বুঝতে পারেন যে, রোগ মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। কিন্তু রোগের কারণে কথা বলতে এবং লাইন মুখস্থ করতে সমস্যা হওয়ায় ২০২০ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
তবে এর আগেই ২০০০ সালে তিনি ‘মাইকেল জে ফক্স ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা পারকিনসন্স রোগের গবেষণার জন্য তহবিল সংগ্রহ করে। পাঁচবারের এমি বিজয়ী এই অভিনেতা অবসরের সিদ্ধান্ত ভেঙে ২০২৫ সালে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিংকিং’-এ অভিনয় করেন এবং চলতি বছর তার ১৯তম এমি মনোনয়ন অর্জন করেন।
উল্লেখ্য, বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রির এমন কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয়, যার জনহিতকর কাজগুলো কমেডিয়ান বব হোপের সমাজসেবামূলক আদর্শের সঙ্গে মিলে যায়। ২০০২ সালে প্রবর্তিত এই পুরস্কার এর আগে অপরাহ উইনফ্রে, জর্জ ক্লুনি এবং শন পেনের মতো বিশ্বখ্যাত তারকারা পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন