প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগরীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি বৃদ্ধি এবং জনসাধারণের চলাচলে স্বস্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন