প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. সুলতান মাহমুদ সুমন (৪১) গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, তিনি দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সময় সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানিয়েছেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন