প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি মানিকগঞ্জ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে আয়োজন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন