প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই শহীদদের পূর্ণাঙ্গ মূল্যায়ন করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। বক্তারা বলেছেন, যারা এখনও আহত অবস্থায় রয়েছেন, তাদের চিকিৎসা সুনিশ্চিত করা প্রয়োজন। কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থী এই দেশে রয়েছে। তারা আমাদের দেশের নাগরিক। বাজেটসহ বিভিন্ন জায়গায় তাদের অবহেলা করা হয়েছে। তাদের অধিকার সুনিশ্চিত করা উচিত। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বক্তারা বলেন, জমিয়তের নীতি ও অবস্থান সব সময় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধের আলোকে নির্ধারিত হয়। কোনো দেশ, গোষ্ঠী বা শক্তির প্রভাব কিংবা নির্দেশে পরিচালিত হওয়ার সম্ভাবনাই নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করা জমিয়তের নৈতিক ও আদর্শিক দায়িত্ব। এ সময় কওমি সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ১০ দফা দাবি জানানো হয়। সম্মেলন থেকে গৃহীত প্রস্তাবে নেতারা বলেন, কওমি সনদের পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কওমি মাদ্রাসাকে ঘিরে কটাক্ষমূলক বক্তব্য ও অপপ্রচার করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা বন্ধে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, অধাসাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুল করিম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ প্রমুখ আরও বক্তব্য দেন। কাউন্সিলে মুফতি মকবুল হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা তাহের সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন