প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা শাখা তার অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে। সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। একই দাবিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও আন্দোলনে যোগ দেন। এক পর্যায়ে তারা প্রধান ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন, ফলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। এই আন্দোলন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলতে থাকে।
সকালে আন্দোলনকারীরা ইউএনও কার্যালয় ঘেরাও করে আলোচনার জন্য ডাকলেও ইউএনও তা এড়িয়ে যাওয়ার অভিযোগ তাদের রয়েছে। পরে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে তারা ইউএনও কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। তারা দাবি করেন, নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করে দলীয় প্রভাব ও পক্ষপাতের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে আন্দোলন চললেও ইউএনও তাদের সঙ্গে কথা বলতে না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা ইউএনওর পদত্যাগের দাবিও জানান। রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করেন, ‘সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।’
তার অভিযোগ, নিয়োগ পাওয়া ডিলারদের মধ্যে কেউ কেউ সার বিক্রির দোকান বা গুদামও নেই এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বীও নন। এত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্পন্ন হওয়া এ নিয়োগ তারা মেনে নেবেন না। তিনি আরও বলেন, ‘ইউএনওকে জনগণের সামনে এসে এসব অভিযোগের জবাব দিতে হবে। জনগণকে উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
রাজশাহী জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বাবলু বলেন, ‘আমরা এই ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই, ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক। কোনো ধরনের দলীয়করণ বা পক্ষপাত যেন না থাকে।’
এই বিষয়ে ইউএনও ইসরাত জাহান জানান, প্রতিবাদকারী প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিএনপি নেতাদের পক্ষে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। তিনি তাদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন এবং প্রয়োজনে তদন্ত করে দেখবেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন