প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই তথ্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।
প্রতিবেদনটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এসব মানুষ ঘরবাড়ি ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, অতিরিক্ত জনাকীর্ণ ও অনিরাপদ আশ্রয়ে থাকা নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীরা নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
আইওএম আরও জানায়, অনেক পরিবার এই বাস্তুচ্যুতির শিকার হওয়ার ঘটনা প্রথমবারের মতো নয়। বারবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়ার কারণে তাদের সঞ্চিত সম্পদ ও সামর্থ্য কমে গেছে। তারা জীবিকার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণের মতো সামগ্রী ও আর্থিক সামর্থ্যও অনেকের কাছে নেই।
সংস্থাটি সতর্ক করে বলেছে, নতুন করে বাস্তুচ্যুত মানুষের আগমন স্থানীয় জনগণের ওপর এবং মানবিক সহায়তা কার্যক্রমের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন