প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর ২ আসনের সংসদ সদস্য (এমপি) এম মঞ্জুল করিম রনি মন্তব্য করেছেন, ‘পলাতক স্বৈরাচার বিদেশে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পূজা উৎসব পালনে সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী পূজার ছুটি বাড়িয়েছেন। তিনি জানান, আগামীতে ধুতি-পাঞ্জাবিও দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, অবিভক্ত গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ জসিম উদ্দিন ভাট, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীসহ দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন