প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খানের পরা একটি গয়না নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় তাকে আইনি নোটিশ প্রদান করা হয়েছে। সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি অনুষ্ঠানে ওই গয়না পরে উপস্থিত ছিলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, কারিনার পরিহিত গয়নাটি ছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। এটি ভোপালের বেগম পরিবারের ঐতিহ্যবাহী গয়না। অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক সূত্রে গয়নাটি কারিনার কাছে আসে।
কারিনার সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তার স্টাইলিস্ট রিয়া কাপুর। ছবিতে দেখা যায়, অভিনেত্রী বেইজ রঙের একটি কাফ্তান পরিধান করেছেন। এর সঙ্গে ছিল মানানসই পাগড়ি ও ঝলমলে কলগি। রিয়া জানান, লকেটটি ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। পাগড়িতে থাকা কলগিটিও প্রায় ২০০ বছরের পুরোনো। এটি ভোপালের নবাব পরিবারের ঐতিহ্যবাহী অলংকার।
কারিনার সাজের ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আপত্তি জানান সামাজিক কর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির পর অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের কন্যা। সেই সূত্রে গয়নাগুলো সাইফের পরিবারের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। দীপাবলির সাজে কারিনা ছবিগুলো প্রকাশ করে লিখেছিলেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্য মেনে উদ্যাপন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন