প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে বিকাশ একাউন্টের মাধ্যমে ৯৯ লাখ ৯০ হাজার ৪৫২ টাকার লেনদেন করে অনলাইন জুয়া খেলার অভিযোগে পুলিশ প্রদীপ হালদার (৩০) এবং সমির চন্দ্র খরাতী (৪০) নামক দুজনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে শনিবার (২৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন মঠবাড়ীয়া থানার পুলিশ। এরপর এদিন দুপুরে আদালতের কাছে তাদের সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত প্রদীপ হালদার বরিশাল জেলার গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে এবং সমির চন্দ্র খরাতী মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গোলবুনিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার খরাতীর ছেলে।
এই ঘটনার কারণে মঠবাড়িয়া থানার এসআই আবুল হাসান সিকদার বাদী হয়ে অনলাইন জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে মঠবাড়িয়া পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত অঙ্গন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিকাশ অফিসে পুলিশ অভিযান চালায়। সেখানে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে সমির চন্দ্র খরাতীকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে ১৭টি সিম কার্ড, দুটি ল্যাপটপ এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বরিশালের গৌরনদী থানার বাটাজোর হরহর গ্রামের বাড়ি থেকে ভোররাতে বিকাশ ম্যানেজার প্রদীপ হালদারকেও গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, আটককৃত দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তারা ছাড়া আরও কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন