ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্ব: মজিবুর রহমান মঞ্জু


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্ব: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত এবং পরিবহন ও আমদানি ব্যয়ের বৃদ্ধি একটি বাস্তবতা। তবে, জনগণের ওপর একসঙ্গে এই চাপ চাপিয়ে দেওয়ার পরিবর্তে, ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে মূল্য সমন্বয় করা সম্ভব ছিল। কিন্তু জনস্বার্থের প্রতি অগ্রাহ্য করে ৭ মাসের মধ্যে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের প্রকাশ ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং এর জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব নিয়ে আলোচনা করেন দলের চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে জ্বালানির প্রভাব নিয়ে মূল বক্তব্য প্রদান করেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মোঃ আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

মজিবুর রহমান মঞ্জু উল্লেখ করেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি করেছে। এর মধ্যে ডিজেলের দাম ১১৫ থেকে ১৩৫ টাকায় পৌঁছেছে। কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার ব্যাপক হওয়ায়, এই মূল্যবৃদ্ধির বহুমাত্রিক প্রভাব কৃষক, শ্রমিক, পরিবহন খাত এবং সাধারণ ভোক্তার ওপর পড়বে। আন্তর্জাতিক বাজারের বাস্তবতা সরকারকে মোকাবিলা করতে হবে। তবে, জনগণের ওপর একবারে চাপিয়ে দেওয়ার নীতি গ্রহণ করা উচিত নয়। আমাদের প্রয়োজন price shock নয়, price adjustment।

এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, ডিজেলের দাম বৃদ্ধির ফলে সেচ পাম্প, পাওয়ার টিলার, হারভেস্টার এবং অন্যান্য কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেতে পারে। সামনে বোরো মৌসুম আসছে, তাই এর প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ এবং জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ ছিল। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর আরও চাপ সৃষ্টি করবে।

মঞ্জু বলেন, জ্বালানির দাম বাড়লে বাস ও পণ্যবাহী যানবাহনের পরিচালন ব্যয় বৃদ্ধি পায়। এর প্রভাব পরিবহন ব্যয় থেকে পাইকারি ও খুচরা বাজারে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়ে। শুধু প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে, এইভাবে দেখলে বাস্তব অর্থনীতির পুরো চিত্র পাওয়া যাবে না। জ্বালানির দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচ বাড়ে, এরপর পণ্যের দামও বাড়ে, উল্লেখ করেন তিনি।

জ্বালানির প্রভাব নিয়ে মূল বক্তব্যে ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, সরকার জানিয়েছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বেশি দামে জ্বালানি কিনে কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান করেছে। এই চাপ বাস্তব হলেও, আন্তর্জাতিক বাজারদর, freight, insurance, exchange rate, tax, handling ও distribution cost এবং BPC-এর প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

তিনি বলেন, সংকটকালীন সময়ে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়, BPC-এর দক্ষতা বৃদ্ধি, অপচয় ও জ্বালানি চুরি বন্ধের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া উচিত।

এবি পার্টির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

১. কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ব্যবহৃত ডিজেলের ওপর চাপ কমাতে পৃথক মূল্যনীতি গ্রহণ;

২. একবারে বড় মূল্যবৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে মূল্য সমন্বয়;

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

৩. আন্তর্জাতিক বাজার, freight, exchange rate, import cost ও করের ভিত্তিতে স্বচ্ছ ও formula-based pricing mechanism কার্যকর এবং দাম কমলে জনগণকে সুফল দেওয়া;

৪. সংকটকালে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়ের বিষয় বিবেচনা;

৫. প্রকৃত কৃষক ও কৃষিযন্ত্রের জন্য targeted diesel support চালু;

৬. জ্বালানি মূল্যবৃদ্ধির সুযোগে অযৌক্তিক পরিবহন ভাড়া বৃদ্ধি ঠেকাতে কার্যকর ভাড়া সমন্বয় ব্যবস্থা;

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

৭. BPC-এর আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ, procurement, system loss ও জ্বালানি চুরির ওপর স্বাধীন পূর্ণাঙ্গ অডিট;

৮. সীমান্তপথে জ্বালানি পাচার বন্ধে ডিজিটাল ট্র্যাকিং ও চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা;

৯. সংকট মোকাবিলায় Strategic Fuel Emergency Fund গঠন;

১০. সামাজিক নিরাপত্তা কর্মসূচির অডিট ও সমন্বয়ের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা;

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

১১. দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে।

ব্যারিস্টার নোমান আরও বলেন, জ্বালানি নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন, মানুষের ক্রয়ক্ষমতা ও রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে নীতি গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক বাজারের বাস্তবতা মেনে নিয়েও জনগণের ওপর এককালীন বড় মূল্য-শক এড়ানো সম্ভব। সরকারের রাজস্ব বাড়াতে হবে, তবে মানুষের পকেট কেটে নয়। কর ফাঁকি বন্ধ, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপচয় ও দুর্নীতি বন্ধ এবং progressive revenue mobilisation-এর মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আমাদের প্রয়োজন price shock নয়, price adjustment; প্রয়োজন এককালীন চাপ নয়, বরং স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও ন্যায়সংগত জ্বালানি মূল্যনীতি, বলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোহালাকান্দায় শিক্ষার পাশে চেয়ারম্যান পদপ্রার্থী পল্লব, সংবর্ধনা পেলেন ৭৭ কৃতী শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


গোহালাকান্দায় শিক্ষার পাশে চেয়ারম্যান পদপ্রার্থী পল্লব, সংবর্ধনা পেলেন ৭৭ কৃতী শিক্ষার্থী

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সালমান রহমান পল্লব কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে সালমান রহমান পল্লবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে গোহালাকান্দা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১০ জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সালমান রহমান পল্লব কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটানোর আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “গোহালাকান্দা ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন।”

শিক্ষার্থীদের এমন সংবর্ধনা দেওয়ায় আয়োজক সালমান রহমান পল্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, “কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহ জোগাবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিম জার্নালিস্ট’সে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা ‎কুলাউড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


টিম জার্নালিস্ট’সে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান

‎সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় নিয়ে পথচলা সাংবাদিক সংগঠন টিম জার্নালিস্ট’স-এ আইন পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন কবি ও হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিন।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে টিম জার্নালিস্ট’স-এর সঙ্গে যুক্ত হন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার পরিচালক মাহফুজ আহমেদ। এ সময় টিম জার্নালিস্ট’স-এর সকল সদস্য উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসঙ্গতি তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা এবং মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখাও সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। সেই লক্ষ্যেই টিম জার্নালিস্ট’স-এর যাত্রা শুরু হয়েছে। সংগঠনের সদস্যদের পেশাগত কাজে প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করতে আইনজীবী মোস্তফা মহসিনকে আইন পরামর্শক হিসেবে যুক্ত করা হয়েছে।
‎
‎আইন পরামর্শক হিসেবে যোগ দিয়ে মোস্তফা মহসিন বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরতে গিয়ে অনেক সময় আইনি জটিলতার মুখোমুখি হন। টিম জার্নালিস্ট’স-এর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন তিনি। একই সঙ্গে দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎অতিথি মাহফুজ আহমেদ বলেন, একটি সাংবাদিক সংগঠনের কার্যক্রম তখনই অর্থবহ হয়, যখন সেটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের কল্যাণে ভূমিকা রাখে। টিম জার্নালিস্ট’স-এর কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎সভাপতির বক্তব্যে এম. মুক্তাদির হোসেন বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার লক্ষ্যেই টিম জার্নালিস্ট’স-এর জন্ম। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সংগঠনের সদস্যরা যেন তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং কোনো অন্যায় বা অনিয়মের সঙ্গে আপস না করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে টিম জার্নালিস্ট’স-এর সদস্যরা আইন পরামর্শক মোস্তফা মহসিনকে স্বাগত জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে তাঁর পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে কলমের প্রতিবাদ—এই অঙ্গীকারকে সামনে রেখে টিম জার্নালিস্ট’স-এর পথচলায় আইন পরামর্শক হিসেবে মোস্তফা মহসিনের সংযুক্তি সংগঠনের পেশাগত সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ গেলেই অন্ধকারে কুলাউড়া৫০ শয্যা হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

‎আহমেদ আক্তার রানা , কুলাউড়া উপজেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


বিদ্যুৎ গেলেই অন্ধকারে কুলাউড়া৫০ শয্যা  হাসপাতাল

‎বছরের পর বছর অচল জেনারেটর, রাতের রোগীদের ভরসা মোবাইলের টর্চ ও হাতপাখা; ১০টি ব্যাকআপ লাইট নিয়ে পাশে টিম জার্নালিস্ট’স
‎মৌলভীবাজারের কুলাউড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দিনের বেলায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও রাতের বেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে রোগী ও স্বজনদের পড়তে হয় চরম ভোগান্তিতে। ওয়ার্ডে আলো না থাকায় কোথাও মোবাইল ফোনের টর্চ, কোথাও হাতপাখা—এভাবেই সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে তাঁদের।
‎অভিযোগ রয়েছে, হাসপাতালের পুরোনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে। সেটি মেরামত করে চালু করার মতো অবস্থায় নেই। অন্যদিকে, পুরো হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ সচল রাখার মতো কার্যকর কোনো কেন্দ্রীয় বিকল্প ব্যবস্থাও নেই। ফলে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও রোগীদের দুর্ভোগ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।
‎
‎মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা কুলাউড়ার গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। ৫০ শয্যার এ হাসপাতালে শিশু থেকে শুরু করে বয়স্ক রোগী পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ ভর্তি থেকে চিকিৎসা নেন।
‎হাসপাতালে রয়েছে বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আইসোলেশন ইউনিট। সেখানে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। ফলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সার্বক্ষণিক আলো-বাতাস ও প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ থাকা রোগীদের স্বাভাবিক চিকিৎসা পরিবেশের জন্য
‎
‎কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বিশেষ করে রাতের বেলায় সমস্যাটি প্রকট আকার ধারণ করে। অন্ধকার ও গরমের মধ্যে রোগীরা যেমন অস্বস্তিতে পড়েন, তেমনি তাঁদের স্বজনদেরও নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
‎
‎একাধিক রোগীর স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেক সময় মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রোগীর পাশে থাকতে হয়। আবার গরমের সময় বিদ্যুৎ না থাকলে হাতপাখা দিয়ে রোগীকে বাতাস করতে হয়। এতে রোগীর স্বজনদের পাশাপাশি অসুস্থ রোগীদেরও দুর্ভোগ বাড়ে।
‎
‎এক রোগীর স্বজন বলেন, “রোগীকে নিয়ে হাসপাতালে এসে যদি বিদ্যুৎ চলে যাওয়ার পর আলো ও বাতাসের জন্য মোবাইলের টর্চ আর হাতপাখার ওপর নির্ভর করতে হয়, তাহলে বিষয়টি খুবই কষ্টের। এখানে জরুরি বিদ্যুতের একটি স্থায়ী ব্যবস্থা থাকা দরকার।”
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাসপাতাল সূত্রে জানা যায় , হাসপাতালের পুরোনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অচল। বর্তমানে সেটি মেরামত করে পুনরায় চালু করা সম্ভব নয়। বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের সব গুরুত্বপূর্ণ অংশে একসঙ্গে বিদ্যুৎ সরবরাহ করার মতো কার্যকর কেন্দ্রীয় ব্যাকআপ ব্যবস্থাও নেই।
‎ফলে বিদ্যুৎ বিভ্রাট হলে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদেরই পরিস্থিতি সামাল দিতে হয়। বিশেষ করে রাতের বেলায় এ সমস্যা আরও বেশি অনুভূত হয়।
‎স্থানীয়দের প্রশ্ন, একটি সরকারি ৫০ শয্যার হাসপাতালে যেখানে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিতে আসেন, সেখানে জরুরি মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য আধুনিক বিকল্প ব্যবস্থা কেন দীর্ঘদিন ধরে স্থাপন করা হয়নি?
‎
‎হাসপাতালের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হলেও রোগীদের তাৎক্ষণিক দুর্ভোগ কিছুটা কমাতে এগিয়ে এসেছে সাংবাদিক সদস্যদের সংগঠন টিম জার্নালিস্ট’স কুলাউড়া।
‎সংগঠনটির উদ্যোগে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১০টি ব্যাকআপ লাইট। বিদ্যুৎ চলে গেলে এসব লাইটের আলোয় রোগী ও তাঁদের স্বজনরা সাময়িকভাবে কিছুটা স্বস্তি পাচ্ছেন।
‎টিম জার্নালিস্ট’সের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও তাঁদের স্বজনরা। তাঁদের মতে, বিদ্যুৎ চলে যাওয়ার সময় অন্তত ওয়ার্ডে আলো থাকার কারণে রোগীর প্রয়োজনীয় কাজগুলো কিছুটা সহজ হচ্ছে।
‎তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে দেওয়া কয়েকটি ব্যাকআপ লাইট দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। এগুলো সাময়িকভাবে অন্ধকার কমাতে পারে, কিন্তু হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজন একটি নিরবচ্ছিন্ন ও পূর্ণাঙ্গ জরুরি বিদ্যুৎ ব্যবস্থা।
‎
‎কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎফল দাশ বলেন, “হাসপাতালের পুরোনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অচল। এটি মেরামত করে চালু করা সম্ভব নয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”
‎তিনি জানান, হাসপাতালের বিদ্যুৎ সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনদের দাবি, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিদ্যুৎ সমস্যাকে আর সাময়িকভাবে দেখার সুযোগ নেই। দ্রুত একটি নতুন জেনারেটর স্থাপনের পাশাপাশি হাসপাতালের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিক বিকল্প ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
‎তাঁদের মতে, বিদ্যুৎ চলে গেলে একটি সরকারি হাসপাতালে রোগীকে মোবাইলের টর্চ কিংবা হাতপাখার ওপর নির্ভর করতে হওয়া শুধু দুর্ভোগের বিষয় নয়—এটি হাসপাতালের জরুরি অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করে।
‎টিম জার্নালিস্ট’স কুলাউড়ার দেওয়া ১০টি ব্যাকআপ লাইট আপাতত রোগীদের অন্ধকার থেকে কিছুটা স্বস্তি দিলেও ৫০ শয্যার এই হাসপাতালের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
‎তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে নতুন জেনারেটর কিংবা আধুনিক পূর্ণাঙ্গ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে—যাতে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা যায়।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


নাসিরনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় পোষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহত পোষা দেবনাথ কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ার মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম নারায়ণ দেবনাথ। তিনি বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বর্তমানে কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় একজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকালে তিনি খবর পান যে মনোরঞ্জন দেবনাথের ঘরে স্বামী স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি পোষা দেবনাথের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি উপজেলা ওসিকে ফোনে বিষয়টি জানান। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ওই বাসিন্দা বলেন, “আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।”

স্থানীয়দের দাবি, অভিযুক্ত নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন এবং অনেককে তাঁকে মাতাল অবস্থায় দেখা গেছে।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত বা মেডিকেল রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে তাঁরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%