প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ মাঠে নামছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, যাদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করা। পাঁচ বা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দেবে। পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।
ডারবানে সিরিজের প্রথম ম্যাচে ম্যাথু ব্রিটস্কির সেঞ্চুরি ও স্পিনার কেশব মহারাজের অসাধারণ বোলিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াকে ৬৭ রানে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। ব্রিটস্কি ১০৬ বলে ১১২ রান করেন।
অস্ট্রেলিয়া ২৩০ রানে অলআউট হয়ে যায়। মহারাজ ২০ রানে ৪ উইকেট দখল করেন। জোহানেসবার্গে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করে। প্রথমে ব্যাটিং করে অধিনায়ক তেম্বা বাভুমার ১০৩ ও ডেভিড মিলারের ১৪২ রানের সুবাদে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। অস্ট্রেলিয়া ১ বল বাকী থাকতে ৩৩৩ রানে থামে। দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩টি, মার্কো জানসেন-মহারাজ ও বিয়র্ন ফরচুন ২টি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছে। ২০১৬ সালে পাঁচ ম্যাচের এবং ২০২০ সালে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছিল প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক বাভুমা বলেন, "হোয়াইটওয়াশের সুযোগ সবসময় আসে না। তাই এবার আসা সুযোগটি কাজে লাগাতে চাই। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।"
অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচে ব্যাট-বল হাতে সেরা পারফরমেন্স করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায়। দলের ব্যাটার কুপার কনোলি জানান, "প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে আমরা ঘুরে দাঁড়াতে চাই। তৃতীয় ও শেষ ম্যাচে সেরা পারফরমেন্স দিয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।"
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ১১৫ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ৫২ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা ৫৯ ম্যাচে জয়লাভ করেছে। ৩টি ম্যাচ টাই হয়েছে এবং ১টি পরিত্যক্ত হয়েছে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন