প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কালীগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ব্যানার ও একটি মোটরসাইকেলসহ সংগঠনটির ৩ সদস্যকে পুলিশ আটক করেছে। এ সময় ছাত্রলীগের আক্রমণে পুলিশ সদস্যদের ২ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তার (পূর্বাচল ২৭ নম্বর সেক্টর) গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন উত্তরখান উজামপুর এলাকার মো. আব্দুর রাজ্জাক (১৯), সিয়াম হোসেন সায়েম (২১) ও ফিরোজ আহম্মেদ (১৮)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।
আহত পুলিশ সদস্যদের নাম হলো সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আহত হন সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, তবে অন্যরা পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান কালের কণ্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন, মিছিল ছত্রভঙ্গ করতে আমাদের ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা ৩ জনকে আটক করেছি। এরা সবাই ছাত্রলীগের সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন