প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে, যা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য করা হচ্ছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক এবং সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, কল্যাণপুর থেকে মিরপুর-১-গামী সড়কের ডান পাশের এলাকাও এই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস জানায়, এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন