প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর তিনি এই দায়িত্ব পান।
এদিন জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে উত্থাপিত প্রস্তাবগুলো পাস হয়।
নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসন থেকে ১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন হলে তিনি উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন দুলু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন