প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক, ভোলা সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ, দক্ষিণ জামিরালতা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল, পশ্চিম চরনোয়াবাদ কুট্রি কমিশনার বাড়ি জামে মসজিদের সাবেক খতিব, বিশিষ্ট আলেম ও নিবেদিতপ্রাণ শিক্ষকনেতা মাওলানা প্রিন্সিপাল মো. শাহজাহান আজ সোমবার সকাল ৬:০০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ভোলা কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, "তার মৃত্যুতে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন একজন নিবেদিতপ্রাণ আলেম, শিক্ষক ও সংগঠককে হারাল।" শিক্ষকসমাজের অধিকার, মর্যাদা ও কল্যাণে তার আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা এবং সাংগঠনিক নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, "তার চলে যাওয়া আমাদের জন্য শুধু একজন সহকর্মী ও সংগঠনের একজন নেতাকে হারানো নয়; আমরা হারালাম একজন আপনজন, একজন প্রিয় মানুষ ও একজন শুভাকাঙ্ক্ষীকে।" তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, পারস্পরিক স্নেহ, ভালোবাসা ও সাংগঠনিক পথচলার স্মৃতিগুলো আজ গভীর বেদনায় মনে পড়ছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
অধ্যক্ষ শাহজাহানের ইন্তেকালে আরও গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন- বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এ বি আহমদ উল্লাহ আনছারি, জেলা সহ-সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. মোশাররফ হোসাইন, জেলা সহ-সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার প্রিন্সিপল মাওলানা আব্দুছ ছামাদ, জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেন, ভোলা সদর উপজেলা জামিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হারুন, তজুমুদ্দিন উপজেলা সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আয়ুব আরী, সেক্রেটারি ও উত্তর চাঁদপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. কামাল উদ্দিন, বোরহানউদ্দিন হাজিরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ইউসুফ, বোরহানউদ্দিন রহমানিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. মেসবাহ উদ্দিন, মনপুরা উপজেলা জামিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা অজিউল্লাহ ফরহাদ, পশ্চিম ধনিয়া আলিম মাদরাসা (ভোলা সদর)-এর প্রিন্সিপাল মাওলানা মো. শামছুল আলম চৌধুরী, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, রুহিতা এরহমানিয়া বালক দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মুছা কালিমুল্লাহ এবং চরনোয়াবাদ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মোশাররফ হোসেন।
শোক প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, "মহান আল্লাহ তাআলা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন