প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের পিঁড়িতে বসার জন্য মাত্র ১৫ মিনিট বাকি ছিল। বর সুসজ্জিত গাড়িতে চড়ে বিয়ের ভেন্যুর দিকে যাচ্ছিলেন। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পুরো পরিকল্পনাকে বদলে দেয়। বর গুরুতর আহত হলেও বিয়ে পিছিয়ে দেননি। হাসপাতালের বিছানায় শুয়ে কনের সঙ্গে তিনি জীবনের অন্যতম সেরা আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ঘটনাটি ফ্লোরিডার আলটামন্টে স্প্রিংস এলাকায় ঘটেছে। বর কাপরি ডিরামাস নিজ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় একটি ট্রাফিক সিগন্যালে সিগন্যাল মেনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ডিরামাসের দুই হাত, পাঁজরের হাড় ও চোয়াল ভেঙে যায়। এর ফলে তার হাঁটুতেও মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে অরল্যান্ডো রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। খবর পেয়ে হবু বরকে দেখতে হাসপাতালে ছুটে যান কনে টায়াসিয়া থমাস ও তার স্বজনেরা।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বরের শারীরিক অবস্থা স্থিতিশীল ঘোষণা করেন। তখন দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে না পেছানোর। সেদিন সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হাসপাতালের বিছানায় শুয়ে বর-কনে পরস্পরের হাত ধরেন। বরের দাদা এই বিয়ের ধর্মীয় আচার পরিচালনা করে তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা দেন।
ভয়াবহ সেই সময়ের স্মৃতিচারণ করে কনে থমাস বলেন, দুর্ঘটনায় হবু স্বামীকে হারানোর আশঙ্কায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে বর ডিরামাস জানান, দুর্ঘটনার আকস্মিকতায় তিনি মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও নবদম্পতির সামনে এখন চরম আর্থিক সংকট। মধুচন্দ্রিমার পরিবর্তে তাদের এখন চিকিৎসার বিশাল খরচ, দুর্ঘটনাকবলিত গাড়ির ক্ষতিপূরণ ও দৈনন্দিন জীবনের ব্যয়ভার সামলাতে লড়াই করতে হচ্ছে। পরিবারটির সহায়তায় ইতোমধ্যে একটি অনলাইন তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন