প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চার শিশু ও নারীসহ মোট নয়জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, তারা দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের দিকে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকার কাছ থেকে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল তাদের আটক করে। আটক করার পর, আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
আটক হওয়া ব্যক্তির মধ্যে রয়েছেন ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠার বেকি গ্রামের নয়ন তার (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বারিয়া গ্রামের সুলক্ষ্মী (৪২), এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সাথে চারটি শিশু ছিলেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, একদল বাংলাদেশি নারী ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করছে; এমন গোপন সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা সীমান্তে অভিযান চালায়। তারা আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১০৯৫ নম্বরের কাছে পাহাড়ি এলাকার গহীন জঙ্গল থেকে আটজনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানিয়েছেন, তারা স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পৌঁছানোর জন্য একটি চুক্তি করেছিলেন। চুক্তি অনুসারে বুধবার (২৪ জুন) রাতে তারা ঢাকা থেকে শেরপুরে এসেছিলেন এবং সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরের হারিয়াকোণার জঙ্গলে অবস্থান নিচ্ছিলেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, ‘বৃহস্পতিবার দুপুরে বিজিবি তাদের সীমান্ত অতিক্রম করার পূর্বে আটক করেছে। বিজিবির সকল আইনানুগ কার্যক্রম শেষে রাত ৯টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়। আটকদের মধ্যে চারজন শিশুও রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন