প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে।
একটি সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ বছরের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন করে সিলেট ও ময়মনসিংহকে উপকেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সকালে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে এসব প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরের দিন ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা। এরপর ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানগত ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক উপকেন্দ্রের পাশাপাশি এবার সিলেট ও ময়মনসিংহকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার চূড়ান্ত সূচি, আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন