প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের নারী দল এশিয়ান গেমসে হকি ইভেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। তবে তাদের অভিষেকটি সুখকর হয়নি। পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে পরাজিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটে চীন গোলের খাতা খুলে দেয়। এরপর পুরো ম্যাচ জুড়ে চীনের গোলের বন্যা অব্যাহত থাকে। ৫৭তম মিনিটে চীনের শেষ গোলটি আসে।
চীন প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে, দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে।
ঝং জিয়াকি চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই দুটি করে গোল করেন। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।
এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন