প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের করাচিতে ছয়তলা একটি নির্মাণাধীন ভবনধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। এই ঘটনায় এখনও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) করাচির বেলুচ কলোনি এলাকার নিকটবর্তী স্থানে উদ্ধার অভিযানটি পরিচালিত হয়।
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন জানাচ্ছে, বুধবার নির্মাণাধীন ভবনটি ধসে তিনজন নিহত এবং ১৪ জন আহত হন। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার উদ্ধার করা হয় আরও চারজনের মরদেহ। সব মিলিয়ে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।
ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবাসিক প্লটে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল এই ভবনটি।
উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, নগর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের রড কাটতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। পাশাপাশি বিভিন্ন সরঞ্জামের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে স্থাপিত তথ্যকেন্দ্রে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অন্তত আটজনের সন্ধান পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন