প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কাউন্সিল এবং জাতীয় ইমাম সম্মেলন আগামী শনিবার সকাল ১১টায় আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।
প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং বিশেষ অতিথি হিসেবে দৈনিক ইনকিলাব সম্পাদক, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন বক্তব্য রাখবেন।
এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি, ড. এনামুল হক চৌধুরী, মুফতি আবুল হাসান এমপি, মাওলানা নুরুল আমিন এমপি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং ইফা পরিচালক মো.মুহিউদ্দিনও বক্তব্য রাখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন