প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নানা ধরনের মৌসুমি শাক-সবজির বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে চলেছেন। তিনি আরও জানান, শিগগিরই কালীগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপজেলার ১২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ৭ প্রকার বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ এবং ৩০ কেজি প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন