প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর আফ্রিকার মরক্কোয় স্পেনের ছিটমহল সেউতায় চলমান সীমান্ত সংকটের কারণে বার্সেলোনা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ বাতিল করেছে।
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ অগাস্ট তারা উত্তর-পশ্চিম মরক্কোয় স্থানীয় দল ইত্তিহাদ রিয়াদি তাঞ্জিয়ারের সঙ্গে খেলার পরিকল্পনা করেছিল।
কাতালান ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান অনিশ্চয়তা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এফসি বার্সেলোনা মনে করে যে, ম্যাচটি খেলা অনুচিত হবে।”
যদিও ক্লাবটি ম্যাচ বাতিলের সুনির্দিষ্ট কারণ জানায়নি, তবে বিবিসি রিপোর্ট করেছে যে, এই সিদ্ধান্তটি সেউতার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।
গত সপ্তাহে প্রায় ৭৮ হাজার অভিবাসী সমুদ্রপথে মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করে। এই ঘটনায় ১০০ জন প্রাণ হারান এবং সীমান্ত উন্মুক্ত থাকা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অধ্যাবদি বড় সংখ্যক অভিবাসীরা ইতোমধ্যেই মরক্কোয় ফিরে গেছেন, কিন্তু এখনও তিন থেকে পাঁচ হাজার লোক সেউতায় রয়ে গেছেন।
এর আগে যুক্তরাজ্যে প্রাক-মৌসুম সফরের সময় বার্মিংহ্যাম সিটির বিরুদ্ধে খেলার পর প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচও বাতিল করেছে বার্সেলোনা।
এখন, ইতালির উদিনে, শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে এবং ১৯ অগাস্ট তারা কাম্প নউয়ে মিশরের ক্লাব আল আহলিকেও আতিথ্য দেবে।
হান্সি ফ্লিকের দল ২৩ অগাস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন