প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলের সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষক গ্রেপ্তার করা হয়েছে। সদর থানা পুলিশ এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এক ছাত্রের মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে।রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম মাহবুবুর রহমান, বয়স ২৫ বছর। তিনি মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের পুত্র এবং নড়াইল পৌরসভার ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
মামলার বিস্তারিত ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ভুক্তভোগী এক শিশুর মা তার সন্তানকে দেখতে ডুমরতলা গ্রামে অবস্থিত মাদরাসায় যান। সেখানে ভুক্তভোগী শিশু (৮) তার মাকে জানায় যে, মারাসার শিক্ষক মাহবুবুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে ধর্ষণ করেছে। শিশুটির মা সঙ্গে সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। মাদরাসা কর্তৃপক্ষ শিশুটির কাছে এসব বিষয়ে জানতে চাইলে সে তার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে।
এ সময় মাদরাসায় উপস্থিত অন্য পাঁচ ছাত্রও অভিযোগ করে যে, তাদেরও ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। ভুক্তভোগী শিশুর মা শনিবার (৫ সেপ্টেম্বর) সদর থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, ‘এক ভুক্তভোগী নারী তার বাচ্চাকে ধর্ষণ করেছে এমন অভিযোগ নিয়ে থানায় আসেন।
বিষয়টি আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলার পরিপ্রেক্ষিতে এজহারনামীয় আসামি মাহবুবুর রহমানকে মামলা রুজুর ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করি। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন