প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন, স্থানচ্যুতি এবং তাদের সামাজিক সুরক্ষার দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে কারিতাসের বিএমজেড প্রকল্পের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কয়রা উপজেলার উত্তর বেদকাশি ও সদর ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত শত শত নারী ও পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় কয়রার অভ্যন্তরীণ অভিবাসীদের জন্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, তাদের কর্মসংস্থান সৃষ্টি এবং গৃহহীনদের জন্য বাসস্থানের সুবিধা প্রদান করার আহবান জানান। টেকসই বেড়িবাঁধ নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।
মানববন্ধনটি পরিচালনা করেন কারিতাসের ডিআরআর-সিসিএ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সদর উদ্দিন আহমেদ, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা পানি কমিটির সদস্য আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ডাঃ নুর ইসলাম খোকন, সমাজসেবক মুনছুর রহমান সানা, মোল্যা মনিরুজ্জামান মনি, কামরুল ইসলাম মোল্যা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শরিফা খাতুন, তাছলিমা খাতুন, রোমিছা খাতুন, আঃ মান্নান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন