প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লালমনিরহাট, ১৫ আগস্ট, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটে দোয়া, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে আজ শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্মদিনের জন্য দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে আজ জোহরের নামাজের পর লালমনিরহাট জেলা মডেল মসজিদে বেগম জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে ৩০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে এই সকল কর্মসূচিগুলোকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদ ও মোখলেছুর রহমান আকাশ বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি আবু সাঈদ মাহমুদ, বাসস এর লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন