প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহের তাণ্ডব ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ সম্মানজনক ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন লাভ করেছে। এই অনুসন্ধানী প্রামাণ্যচিত্রটি আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে স্থান পেয়েছে।
আন্তর্জাতিক পর্যায়ে এই ক্যাটাগরিতে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত আল জাজিরার এই প্রামাণ্যচিত্রটি ফ্রান্স, যুক্তরাজ্য এবং ব্রাজিলের তিনটি বিখ্যাত প্রযোজনার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে আল জাজিরার আই-ইউনিট এই আলোচিত প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে। প্রামাণ্যচিত্রে গোপন ফোনালাপ, ফাঁস হওয়া স্পর্শকাতর নথি এবং আন্দোলন চলাকালীন প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের পতন ও তার শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। এতে আবু সাঈদ হত্যাকাণ্ড, দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট এবং আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সংক্রান্ত চাঞ্চল্যকর অডিও রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন বিনোদনভিত্তিক সাময়িকী ভ্যারাইটি-এর এক প্রতিবেদনের মাধ্যমে এবং প্রামাণ্যচিত্রটিতে কাজ করা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে এই আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হয়েছে।
তবে, আওয়ামী লীগ এই প্রামাণ্যচিত্রে প্রদর্শিত তথ্য এবং ফাঁস হওয়া অডিও রেকর্ডের ব্যাখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে। দলটির দাবি, শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি বা সুনির্দিষ্টভাবে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন