প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর মাত্র ২ দিন বাকি। এরপর লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন। এই ম্যাচের টিকিট প্রকাশিত হওয়ার পরেই তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। তবে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এটি হওয়া ছিল অবশ্যম্ভাবী।
বিদায়ী ম্যাচের আবহ নিয়ে স্কালোনি মন্তব্য করেন, ‘যদি পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকত, সবগুলোই পূর্ণ হয়ে যেত। সারা দেশ থেকে আমাকে বার্তা পাঠানো হয়েছে। আমার মনে হয়, সবকিছুই বলা হয়ে গেছে। এখন শুধু উপভোগ করার সময়। নস্টালজিয়া থেকে যাবে, যা নিয়ে আমরা সবসময় আলোচনা করি, যখন সে আমাদের মাঝে নেই। এবার সে আর আমাদের মাঝে থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমি সবার উত্তেজনা অনুভব করতে পারছি। তার রোমাঞ্চও। মনুমেন্টালে পা রাখার মুহূর্ত থেকেই দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তার এই বিশেষ দিনের অংশ হতে পারার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের তার সঙ্গে আরও দুটি অনুশীলন বাকি আছে। অল্প সময়টুকু উপভোগ করব।’
মেসির প্রভাব নিয়েও স্কালোনি কথা বলেন। তিনি বলেন, ‘তার লেগ্যাসি হলো সবসময় দলের জন্য থাকার ইচ্ছা। সে সবসময় সবার আগে আসত এবং সবার পরে যেত। নিজের যত্ন নেওয়া এবং প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ধরন। এগুলো বাইরের চোখে দেখা যায় না, কিন্তু সতীর্থরা তা অনুভব করে। এর চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। সে অতুলনীয় কিছু রেখে যাচ্ছে।’
স্কালোনি বলেন, ‘আমাদের খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি সত্যিই অনন্য। মাঠে নেমে সে যে আবহ তৈরি করে, তা আমি আর কারো মধ্যে দেখিনি। আমরা সেটাই হারাব। আর্জেন্টিনা জাতীয় দল অবশ্যই থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন