প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর কনিষ্ঠ পুত্র এবং আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মো. গোলাম সারোয়ার বলেছেন, 'জনকল্যাণমূলক কাজের সঙ্গে ভোটের কোন সম্পর্ক না থাকাটাই উচিত। মানুষের কল্যাণে করা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। আমি প্রায়ই বলে থাকি, 'আগে কাজ পরে ভোট'। নির্বাচনকে সামনে রেখে যারাই আসবে তাদের কাছে আমার এই বার্তাটি পৌঁছে দিবেন।'
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সামনের বিরাটাকার অংশে আরসিসি ঢালাই কাজের অগ্রগতি এবং ওই এলাকায় একটি সংযোগ সড়কের কাজ পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন তিনি।
গোলাম সারোয়ার আরও বলেন, সমাজের মানুষের জন্য আমার কাজ আজকের নতুন কিছু নয়, আমি দুই যুগেরও বেশি সময় ধরে মোকাম ইউনিয়নবাসীর সুখে দুখে পাশে আছি। আমার বাবা দানবীর ছিলেন, তিনি মানবসেবা করতেন, আমি ওনার আদর্শের জায়গাটি ধরে রাখার চেষ্টা করছি। মোকাম ইউনিয়নবাসীর জন্য আমার একটি মাস্টারপ্ল্যান রয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ এলাকার যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আমি কাজ করতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, মানুষের কল্যাণে আমার সাধ্যমতো উন্নয়নমূলক কাজ করে যাব। কাজের বিনিময়ে ভোটের রাজনীতি আমি বিশ্বাস করি না। মানুষের জন্য, সমাজের জন্য কাজ করাটা পিতার উত্তরাধিকার সূত্রে আমার ভেতর জেগে বসেছে। তেমনি আমার মৃত্যুর পরও আমার সন্তানদের বলে গেছি, তারা যেন মানুষের পাশে সব সময় থাকে।
মসজিদের মুসল্লী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের খালি অংশটি অনেকটা অবহেলিত অবস্থায় পড়েছিল। মাহফিল, জানাজা ও ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান করার ক্ষেত্রে নানা রকম সমস্যা হতো। এছাড়া বর্ষা মৌসুম মসজিদে মাদ্রাসার এইখালি অংশটি কর্দমাক্ত হয়ে থাকতো, ফলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মসজিদের মুসল্লিদের যাতায়াতে বিড়ম্বনা পথে হতো। সমস্যাটির বিষয়ে বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম জুনাব আলীর কনিষ্ঠ পুত্র সমাজসেবক গোলাম সারোয়ারের সরণাপন্ন হলে তিনি নিজস্ব অর্থায়নে মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের এই খালি অংশটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করে দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়রা আরো জানান, কেবল মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণের খালি অংশই নয়, এখানকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের কাজও তিনি নিজ অর্থায়নে করে দিচ্ছেন। আজকালকার যুগে এ ধরনের সমাজসেবার মনোবৃত্তির মানুষের খুবই অভাব। গোলাম সারোয়ার ওনার পিতার আদর্শের এই জায়গাটি ধরে রেখেছেন। ওনার মতো মানুষ জনপ্রতিনিধি হলে ইউনিয়নের ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
উল্লেখ্য, সমাজসেবক গোলাম সারোয়ারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের তদারকিতে মোকাম ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৬টি সংযোগ সড়ক নতুন করে মেরামত করা হয়েছে। সেই সাথে বর্ষার পানিবদ্ধতা দূরীকরণে নির্মাণ করা হয়েছে চারটি ড্রেন, কালভার্ট ও গাইডওয়াল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন