প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ক্রমবর্ধমান জ্বালানি নিসরনে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের জন্য চীনের প্রস্তাবটি বর্তমানে রিভিউয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইতোমধ্যে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদত্ত প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা থেকে বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ওই প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়।
সেদিন সরকারি ক্রয় সভার বৈঠকে এ প্রস্তাবটি আলোচনা করা হয়। সেখানে দেখা যায়, মহেশখালীতে জিটুজি পদ্ধতিতে কুতুবজোম এফএসআরইউ স্থাপনের লক্ষ্যে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোং লিমিটেড (সিএনইই) যে দর দিয়েছে, তা অনুমোদনের প্রস্তাব কমিটির সামনে উপস্থাপন করা হয়েছিল।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি অনুযায়ী, সুপারিশকৃত দরদাতা সিএনইই। তাদের প্রস্তাবিত ব্যয় ছিল ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা, অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। দেশের জ্বালানি সরবরাহের সংকটের প্রেক্ষিতে বিএনপি সরকার আরও একাধিক এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু করেছে। এর মধ্যে গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট, সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবের তথ্য অনুযায়ী, এফএসআরইউ স্থাপনে ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের দৈনিক খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার। এর মানে হলো, কুতুবজোমে এফএসআরইউ নির্মাণের ক্ষেত্রে সিএনইই-কে বর্তমান ব্যয়ের চেয়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি দিতে হবে এই চুক্তির আওতায়। তবে পেট্রোবাংলার কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমানে যে দুটি টার্মিনাল রয়েছে সেগুলো বিগত ২০১৮ সালে চালু হয়েছে। কিন্তু প্রকল্পগুলোর প্রস্তাব অনেক আগে এসেছে। বৈশ্বিক সংকটের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। ফলে, আগের দুটি টার্মিনালের সাথে বর্তমানে নির্মিত হতে যাওয়া টার্মিনালের দৈনিক ফি এক হতে পারে না। এটি অবশ্যই বেশি হবে।
এছাড়া, এই ধরনের প্রকল্পে শুধুমাত্র দৈনিক ফি হিসাব করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। প্রকল্পের সক্ষমতা, অর্থায়ন ব্যয়, নির্মাণ ব্যয়, পরিচালন ব্যয়, চুক্তির মেয়াদ, ঝুঁকি বণ্টন ও হস্তান্তর শর্তসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। সরকার তৃতীয় এলএনজি টার্মিনালের বিষয়ে ভেবেচিন্তে অগ্রসর হচ্ছে।
তবে বিওও এবং বিওওটি মডেল নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। জ্বালানি খাতের একজন কর্মকর্তা জানান, চীনা প্রস্তাবটি যখন আসে, তখন বিকল্প কোনো প্রস্তাব সরকারের কাছে ছিল না। এর মধ্যে মার্কিন কোম্পানির একটি নতুন প্রস্তাব এসেছে। সেটি বিবেচনায় নিয়ে চীনা প্রতিষ্ঠান যেভাবে প্রকল্প রিভিউ করতে পারবে, তেমনি সরকারের জন্যও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
দেশে জ্বালানির সঙ্কট চলছে। এই সংকট কাটাতে সরকার ২০২৯ সালের মধ্যে আরও তিনটি ভাসমান টার্মিনাল স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর জন্য পায়রা, মোংলা ও হিরনপয়েন্টে সম্ভাব্যতা যাচাই চলছে এবং বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তবে এলএনজি টার্মিনাল স্থাপনে 'স্বচ্ছ' প্রতিযোগিতার কথা বলে আসছে যুক্তরাষ্ট্র।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এফএসআরইউ স্থাপনে ‘স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক’ প্রক্রিয়ার ওপর জোর দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন