প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গী হাজি মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বস্তির সামনের সড়কে মানববন্ধন আয়োজন করে বস্তিবাসীরা। তারা একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে মহাসড়ক অবরোধ করেন।
মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভার ব্রিজের ওপর ওঠে। এরপর সেখানে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
বিক্ষোভকারীদের দাবি, হাজির মাজার বস্তি উচ্ছেদের ফলে পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের মতে, উচ্ছেদের আগে তাদের থাকার ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত করা আবশ্যক।
এদিকে, স্থানীয়দের দাবি, হাজির মাজার বস্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা উল্লেখ করেন, হাজি মাজার বস্তি অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন সময় মাদকসেবী ও মাদকের বড় চালান উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে।
বিক্ষোভ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের ওপর আংশিক অবরোধ সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে সাধারণ যাত্রীদের কিছুটা ভোগান্তির সম্মুখীন হতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বস্তিবাসীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে। দুই থেকে তিন মিনিটের মধ্যে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন