প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায়, একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মৃত্যু ঘটেছে মো. শুরুজ শেখ (৪০) নামের একজন নিরাপত্তাকর্মীর। বুধবার, ৫ আগস্ট, সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে নয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী সোহেল রানা জানান, সকালে চন্দ্রিমা মডেল টাউন এলাকার 'স্বপ্নশৈলী' নামের নির্মাণাধীন ১০ তলা ভবনের তৃতীয় তলায় পানি দেয়ার সময় অসাবধানতা বশত পা পিছলে প্রথম তলার উপরে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত শুরুজ শেখ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাজুয়ার টেক গ্রামের মৃত বাদরী শেখের পুত্র। তিনি বর্তমানে এই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন