প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন, বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান বাণীই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এমপি নুরুল আমিন প্রতিশ্রুতি দেন যে, উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্ষু মহাসভার সহসভাপতি প্রিয়নন্দ মহাথের।
এমপি নুরুল আমিন আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী অস্থির পরিস্থিতিতে মিরসরাইয়ের বিভিন্ন বৌদ্ধ গ্রামে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।
সভায় লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া স্বাগত বক্তব্য দেন। সভাটি পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিজয় বড়ুয়া। এছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক বিপ্লব কুমার বড়ুয়া, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের এবং শাসনবংশ মহাথের। সভায় উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার জন্য নুরুল আমিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একই সঙ্গে প্রতিশ্রুতি দেন যে, উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
মতবিনিময় সভায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন