প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) এবং ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ (NBER), বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৫:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউসের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার-এর দূরদর্শী উদ্যোগ ও দিকনির্দেশনায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। অপরদিকে, NBER Bangladesh এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ এবং NBER Bangladesh-এর নির্বাহী পরিচালক এস. মুর্শেদ (মনি) এবং ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. মাহির দেওয়ান।
এই সমঝোতা স্মারকের আওতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক RUB-NBER Resource & Innovation Center প্রতিষ্ঠা করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ সাধনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। কেন্দ্রটির মাধ্যমে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, আধুনিক গবেষণা অবকাঠামো গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান কার্যক্রমের মধ্যে থাকবে—
* গবেষণা, উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষ সাধনের জন্য একটি আধুনিক গবেষণা পরিবেশ ও অবকাঠামো গড়ে তোলা।
* রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং NBER-এর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদার করা।
* শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ওয়েবিনার এবং স্বল্পমেয়াদি কোর্সের আয়োজন।
* গবেষণার জন্য প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স, আন্তর্জাতিক ডেটাবেজ, গবেষণা সফটওয়্যার এবং অন্যান্য শিক্ষাসামগ্রী সহজলভ্য করা।
* উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম উৎসাহিত করা।
* দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের সঙ্গে যৌথ গবেষণা, প্রকাশনা এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি।
* গবেষণা অনুদান (Research Grant), গবেষণা প্রকল্প, বৈজ্ঞানিক প্রকাশনা এবং উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
* শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে কার্যকর ভূমিকা পালন।
* বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণ।
* গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রাখা।
এছাড়াও, কেন্দ্রটির মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী এক্সচেঞ্জ কর্মসূচি, আন্তর্জাতিক সেমিনার, ওয়েবিনার, স্টাডি ট্যুর এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষভাবে, মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি ও সহজতর করার পরিকল্পনাও রয়েছে।
আগামী ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪:০০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, এই সমঝোতা স্মারক এবং রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন